শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ এস এম মুজাম্মিল হক
ময়মনসিংহ ও কুমিল্লা সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সাবেক অধ্যাপক এ এস এম মুজাম্মিল হক (৭৮) গত মঙ্গলবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার সকালে মিরপুরের সেনপাড়ায় মরহুমের প্রথম জানাজা হয়। পরে লক্ষ্মীপুর জেলার রামনগরে বাদ জোহর দ্বিতীয় জানাজা শেষে দাফন করা হয়। বিজ্ঞপ্তি।

আউয়াল মিয়া
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আউয়াল মিয়া (৬৭) ক্যানসারে আক্রান্ত হয়ে গত বুধবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। ওই রাতে উপজেলার খামারমনিরাম গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। গাইবান্ধা প্রতিনিধি।

গিয়াস খান
মাদারীপুরের শিবচরের মুক্তিযোদ্ধা গিয়াস খান গত বুধবার রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। শনিবার নাগাদ শিবচরে গিয়াস খানের জানাজা ও লাশ দাফন করা হবে। এতে উপস্থিত থাকার জন্য তাঁর আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।


কুলখানি

এম শামসুল হক
মুক্তিযোদ্ধা, সশস্ত্র বাহিনীর মেডিকেল কোরের প্রথম মহাপরিচালক এবং সাবেক মন্ত্রী মেজর জেনারেল (অব.) এম শামসুল হকের কুলখানি আজ শুক্রবার অনুষ্ঠিত হবে। বিকেল ৩টা ৪৫ মিনিটে রাজধানীর আর্মি অফিসার্স ক্লাবে কুলখানিতে আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকতে তাঁর পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।


মৃত্যুবার্ষিকী

আবু বকর সিদ্দিক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের বাবা ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত পরিচালক (ডাইরেক্টর জেনারেশন ডিজেল) প্রকৌশলী আবু বকর সিদ্দিকের নবম মৃত্যুবার্ষিকী আজ ২৭ নভেম্বর। পরিবারের পক্ষ থেকে মরহুমের জন্য দোয়া প্রার্থনা করা হয়েছে। বিজ্ঞপ্তি।

রিজিয়া বেগম
নওগাঁ শহরের দক্ষিণ পার-নওগাঁর প্রয়াত মো. কিসমত আলীর স্ত্রী রিজিয়া বেগমের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ ২৭ নভেম্বর। এ উপলক্ষে আজ বাদ জুমা মরহুমার বড় ছেলে প্রথম আলোর সহকারী বার্তা সম্পাদক মোখলেসুর রহমানের ঢাকার মোহাম্মদপুরের বাসায় এবং মরহুমের দক্ষিণ পার-নওগাঁর বাসভবনে(ধানসিঁড়ি হাউস) মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।

এ এফ এম মনজুর উল আলম
সাবেক যুগ্ম সচিব এ এফ এম মনজুর উল আলমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ২৭ নভেম্বর। এ উপলক্ষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে আজ বাদ আসর রাজধানীর ৪১ ইস্কাটন গার্ডেনের বাসায় পবিত্র কোরআনখানি এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন এবং শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।