শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাবেয়া মজিদ
বগুড়ার আদমদীঘি উপজেলার কালাইকুড়ি গ্রামের বাসিন্দা রাবেয়া মজিদ (৯৮) গতকাল মঙ্গলবার সকালে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি নয় ছেলে রেখে গেছেন। গতকাল বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। তিনি বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সাবেক সাংসদ আবদুল মোমিন তালুকদারের মা। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি


মৃত্যুবার্ষিকী

মুহাম্মদ নাজমুল হক
গণিতশাস্ত্রবিদ মুহাম্মদ নাজমুল হকের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ বুধবার। এ উপলক্ষে তাঁর পরিবারের পক্ষ থেকে ঢাকার শ্যামলীর বাসভবনে কোরআন খতম ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।

মো. তাহারাত কবির
ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান কিউবির সিলেট অঞ্চলের সাবেক কর্মকর্তা মো. তাহারাত কবিরের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ ২ ডিসেম্বর। তাঁর আত্মার মাগফিরাত কামনা করতে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের কাছে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।