শোক
মো. শাহআলম খান
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বিশিষ্ট শিক্ষানুরাগী, হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়সহ একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ডা. মো. শাহআলম খান (৭৫) গতকাল বুধবার সকালে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, আট ছেলেসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। জানাজা শেষে আজ বৃহস্পতিবার হাজীপুরের গ্রামের বাড়িতে তাঁর দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।
মৃত্যুবার্ষিকী
লে. বদিউজ্জামান
শহীদ লে. ইবনে ফজল বদিউজ্জামানের (বীর প্রতীক) ৪৪তম মৃত্যুবার্ষিকী আজ ৩ ডিসেম্বর। ১৯৭১ সালের এই দিনে আখাউড়ায় পাকিস্তানি বাহিনীর সঙ্গে লড়াই চলাকালে তিনি শহীদ হন। এ উপলক্ষে আজ গোপালগঞ্জের কাশিয়ানীতে তাঁর গ্রামের বাড়িতে কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।