শোক
আহমদ নাসিরুদ্দিন
বাখরাবাদ গ্যাস সিস্টেম লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও বিনিয়োগ বোর্ডের সাবেক নির্বাহী সদস্য আহমদ নাসিরুদ্দিন মাহমুদ (৬৯) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শুক্রবার সকালে রাজধানীর একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। গতকাল বাদ এশা আহমদ নাসিরুদ্দিন মাহমুদের জন্মস্থান চট্টগ্রামের সীতাকুণ্ডের মুরাদপুর ইউনিয়নের গুপ্তাখালী গ্রামে তাঁর মরদেহ দাফন করা হয়েছে। তিনি স্ত্রী, এক ছেলে, বহু আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। বিজ্ঞপ্তি।
আব্দুল হামিদ
স্বাধীনতাযুদ্ধে চিরতরে পঙ্গু হয়ে যাওয়া সীতাকুণ্ডের মুক্তিযোদ্ধা আবদুল হামিদ গত বৃহস্পতিবার সন্ধ্যায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শুক্রবার উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের পূর্ব লালানগর গ্রামের পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন করা হয়। তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে যান। সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
কুলখানি