শোক
লুৎফুন্নেসা বেওয়া
দৈনিক যুগান্তর ও স্থানীয় দৈনিক সোনার দেশ পত্রিকার পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি কে এম রেজার মা লুৎফুন্নেসা বেওয়া (৭৫) গতকাল মঙ্গলবার দুপুরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ক্যানসারে ভুগছিলেন। তিনি তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পুঠিয়া-দুর্গাপুরের সাংসদ আবদুল ওয়াদুদ দারা, উপজেলা চেয়ারম্যান আনারুল ইসলামসহ পুঠিয়া ও রাজশাহীর সাংবাদিক মহল৷ রাজশাহী অফিস৷
শ্রাদ্ধ
হীরালাল পাল
বিশিষ্ট শিক্ষাবিদ হীরালাল পাল ১৮ মে সকাল ১০টা ১৮ মিনিটে বার্ধক্যজনিত কারণে ৮৬ বছর বয়সে ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি স্ত্রী, ছয় ছেলেমেয়ে ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনায় আগামী ২ জুন সোমবার তাঁর নিজ বাসভবনে (জালালচর, নবাবগঞ্জ, ঢাকা) শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন, শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।