শোক
মো. হারুন মিয়া
পটুয়াখালীর গলাচিপা পৌরসভার সদর রোডের বাসিন্দা মো. হারুন মিয়া (৯২) গত রোববার সন্ধ্যায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে, তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। গতকাল সোমবার দুপুরে গলাচিপা পৌরসভার কেন্দ্রীয় জামে মসজিদ চত্বরে জানাজা শেষে পৌর কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। তিনি গলাচিপা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. খালিদ হোসেনের বাবা। গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
নূরুল ইসলাম
নারায়ণগঞ্জের বাসিন্দা নূরুল ইসলাম (৭৬) গত রোববার রাত সাড়ে ১১টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, ৪ ছেলে, ১ মেয়ে, আত্মীয়স্বজনসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল সোমবার সকালে মুসলিমনগর কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। তাঁর এক ছেলে ক্রীড়া সাংবাদিক কবিরুল ইসলাম। বিজ্ঞপ্তি।