শোক
সৈয়দনাজাতহোসেন
চ্যানেল আই ও মাছরাঙা টেলিভিশনের সাবেক চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি সৈয়দ নাজাত হোসেন (৫৮) গত সোমবার দুপুরে ঢাকার ধানমন্ডির একটি হাসপাতালে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও চার ছেলে রেখে গেছেন। গতকাল মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে তাঁর মরদেহ ফকিরপাড়া গোরস্থানে দাফন করা হয়। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ
জোয়াদ্দারআবদুররাজ্জাক
মাগুরার শ্রীপুর থানার সারঙ্গদিয়া গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা ও সমাজসেবক জোয়াদ্দার আবদুর রাজ্জাক গত সোমবার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ছয় ছেলে ও আট মেয়ে রেখে গেছেন। বিজ্ঞপ্তি।
দীপ্তিরানীদাস
ফেনীর সমাজকর্মী দীপ্তি রানী দাস (৭৫) গত সোমবার মধ্যরাতে স্থানীয় ডায়াবেটিক হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। তিনি দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। তিনি তিন ছেলে, দুই মেয়ে ও বহু শুভানুধ্যায়ী রেখে গেছেন। গতকাল মঙ্গলবার সকালে ফেনী পৌর মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। বিজ্ঞপ্তি।