শোক

সুফলা রানী দে
টাঙ্গাইলের দেলদুয়ার থানার হিংগানগর গ্রামের বাসিন্দা সুফলা রানী দে (৫১) গতকাল বুধবার সকালে পরলোকগমন করেছেন। গতকাল সন্ধ্যায় গ্রামের বাড়িতে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। তিনি স্বামী, দুই মেয়ে, এক ছেলেসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। তিনি পাক্ষিক অর্থকাগজের সহকারী সম্পাদক দুলাল চন্দ্র দের সহধর্মিণী। বিজ্ঞপ্তি।
শহিদুল ইসলাম
রাজবাড়ী জেলার গোয়ালন্দের বাসিন্দা শহিদুল ইসলাম (৮০) গতকাল বুধবার সকাল সাড়ে আটটায় শহরের মাস্টারপাড়ার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও এক ছেলেসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে তিনি দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। বেলা আড়াইটায় স্থানীয় প্রপার হাইস্কুল মাঠে জানাজা শেষে জমিদার ব্রিজ এলাকার কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। তিনি দৈনিক মানবকণ্ঠ পত্রিকার গোয়ালন্দ প্রতিনিধি হেলাল মাহমুদের বাবা। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি