শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. সিরাজুল ইসলাম
পটুয়াখালীর গলাচিপা উপজেলার রতনদী-তালতলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম (৭০) গতকাল বৃহস্পতিবার ভোররাতে গলাচিপার উলানিয়া বন্দরে নিজ বাড়িতে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বিকেলে রতনদী-তালতলী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের সামনে জানাজা শেষে উলানিয়া বন্দরে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।