শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শফিকুল ইসলাম
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নোয়াকান্দি গ্রামের মো. শফিকুল ইসলাম পলাশ (৩৯) গত সোমবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। গতকাল মঙ্গলবার স্থানীয় ভটেরকান্দি স্কুল মাঠে জানাজা শেষে অলিপুরা কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। বিজ্ঞপ্তি।

নুরুল ইসলাম
লক্ষ্মীপুর সদর উপজেলার বাংগা খাঁ গ্রামের মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম গত সোমবার রাতে লক্ষ্মীপুর আধুনিক হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। নুরুল ইসলাম বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির লক্ষ্মীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সহসভাপতির দায়িত্ব পালন করেছেন। গতকাল মঙ্গলবার বিকেলে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর দাফন সম্পন্ন হয়। লক্ষ্মীপুর প্রতিনিধি