শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তোফাজ্জল হোসেন

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বানিয়াজান গ্রামের বাসিন্দা মো. তোফাজ্জল হোসেন (৮২) গতকাল বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, ছয় ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। আজ শুক্রবার বাদ জুমা জানাজা শেষে তাঁর মরদেহ নিজ গ্রামে দাফন করা হবে। তোফাজ্জল হোসেন প্রথম আলোর রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি শাহজাহান তালাশীর বাবা। টাঙ্গাইল প্রতিনিধি।

ময়মনসিংহের মুক্তাগাছার এনএন গার্লস পাইলট হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষিকা খাদিজা খানম (৭০) গতকাল বৃহস্পতিবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্বামী ও চার মেয়ে রেখে গেছেন। স্বামী এম আর জাহাঙ্গীর বাংলাদেশ ডাক বিভাগের সাবেক অতিরিক্ত মহাপরিচালক। ২১ ডিসেম্বর রাজধানীর ধানমন্ডিতে মরহুমার নিজ বাড়িতে কুলখানি অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।