শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহীন জাহান চৌধুরী
কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ শাহজাহান চৌধুরীর স্ত্রী শাহীন জাহান চৌধুরী (৬৯) গতকাল সোমবার সকালে ঢাকার বনানীর নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি স্বামী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ মঙ্গলবার বেলা ১১টায় উখিয়া উপজেলার আবুল কাশেম-নূরজাহান উচ্চবিদ্যালয় মাঠে জানাজা শেষে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।