শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মো. সেলিম মিয়া
মো. সেলিম মিয়া (৬৮) গত মঙ্গলবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বাংলাদেশ হকার্স ফেডারেশনের কেন্দ্রীয় নেতা মো. জাহাঙ্গীর আলমের বড় ভাই৷ তাঁর মৃত্যুতে হকার্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক গভীর শোক প্রকাশ করেছেন৷ বিজ্ঞপ্তি৷

জাহিদুর রহমান
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) মানবিক ও সামাজিক বিজ্ঞান বিভাগের ইংরেজির প্রভাষক জাহিদুর রহমান (২৭) গতকাল বৃহস্পতিবার সকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)৷ বাদ জোহর ডুয়েট কেন্দ্রীয় জামে মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়৷ জাহিদুর রহমানের মৃত্যুতে ডুয়েট প্রশাসন, শিক্ষক সমিতি, যন্ত্রপ্রকৌশল অনুষদ, মানবিক ও সামাজিক বিজ্ঞান বিভাগ পৃথক পৃথক শোকবার্তা দিয়েছে৷ গাজীপুর প্রতিনিধি৷

কুলখািন
মোহাম্মদ রহমাতুল্লাহ
সেন্টার ফর পলিসি ডায়ালগের (িসপিডি) সিনিয়র ফেলো ড. মোহাম্মদ রহমাতুল্লাহর কুলখানি আজ ৩০ মে৷ এ উপলক্ষে আজ বাদ আসর বনানীর আজাদ মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে৷ তিনি গত বুধবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন৷ ড. মোহাম্মদ রহমাতুল্লাহ পরিকল্পনা কমিশনের সদস্য এবং জাতিসংঘের অঙ্গপ্রতিষ্ঠান ইউএন-ইএসসিএপি ব্যাংককের পরিচালক ছিলেন। বিজ্ঞপ্তি৷

মৃত্যুবার্ষিকী
জি এম ইয়াকুব
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও দৈনিক সংবাদ-এর জ্যেষ্ঠ সহসম্পাদক জি এম ইয়াকুবের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ ৩০ মে। এ উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের কাছে তাঁর জন্য দোয়া কামনা করা হয়েছে। জি এম ইয়াকুব ক্যানসারে আক্রান্ত হয়ে ২০১১ সালের এদিন মৃত্যুবরণ করেন। বিজ্ঞপ্তি৷

মোহাম্মদ কিসমত আলী
নওগাঁ শহরের দক্ষিণ পার-নওগাঁ নিবাসী মোহাম্মদ কিসমত আলীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ৩০ মে শুক্রবার। এ উপলক্ষে আজ মরহুমের বড় ছেলে প্রথম আলোর সহকারী বার্তা সম্পাদক মো. মোখলেসুর রহমানের ঢাকার মোহাম্মদপুরের বাসায় কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া মরহুমের বাড়ি দক্ষিণ পার-নওগাঁর ‘ধানসিঁড়ি হাউসে’ এবং ঢাকায় মেয়ের বাসায়ও (শাহজাহানপুর অফিসার্স কোয়ার্টার) দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।

শাহ আফতাব উদ্দীন আহমদ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুরের আদর্শ শিক্ষক ও সাহিত্যিক শাহ আফতাব উদ্দীন আহমদের পঞ্চম মৃত্যুবাির্ষকী আজ ৩০ মে৷ এ উপলক্ষে ফজরের পর মরহুমের কবর জিয়ারত, বাদ জুমা শাহবাজপুর মাদ্রাসা এতিমখানায় খাবার বিতরণ, আসরের পর মরহুমের বাড়িতে (শাহ বাড়ি) কোরঅান খতম এবং এলাকার মসজিদসমূহে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে৷ বিজ্ঞপ্তি৷