শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিরোজা বেগম
বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশনের পরিচালক আকতার কামাল চৌধুরীর মা ফিরোজা বেগম (৭৬) গতকাল সোমবার ভোরে চট্টগ্রামের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন)। তিনি চার ছেলে ও পাঁচ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ জোহর চট্টগ্রাম নগরের খুলশী জামে মসজিদ চত্বরে প্রথম জানাজা এবং গ্রামের বাড়ি বাঁশখালী উপজেলায় বাদ মাগরিব দ্বিতীয় জানাজা শেষে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশন মরহুমার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।