শোক
শিরীন করিম
রবীন্দ্রসংগীতশিল্পী ও সংস্কৃতিকর্মী শিরীন করিম (৬১) গতকাল বুধবার সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বাদ জোহর শ্যামলীর নূর জামে মসজিদে প্রথম এবং আবদুল্লাহপুরে দ্বিতীয় জানাজা শেষে জুরাইন কবরস্থানে তাঁকে দাফন করা হয়। ১ জানুয়ারি শুক্রবার বাদ আসর শ্যামলীতে তাঁর বাসভবনে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকতে তাঁর পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।
গৌরাঙ্গ সিনহা
চট্টগ্রাম জেলার রাউজান থানার বাসিন্দা গৌরাঙ্গ সিনহা (৭৭) গতকাল বুধবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে পরলোকগমন করেছেন। তিনি লিভার সিরোসিসে ভুগছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। আজ বৃহস্পতিবার সকাল নয়টায় কুণ্ডেশ্বরী প্রাঙ্গণে তাঁকে দাহ করা হবে। তাঁর এক ছেলে চন্দন সিনহা জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী। বিজ্ঞপ্তি।