শোক
আবুল ফায়েজ
নরসিংদী প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের সহসভাপতি আবুল ফায়েজ (৫৮) গতকাল শনিবার দুপুরে রাজধানীর হৃদরোগ ইনস্টিটিউটে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আবুল ফায়েজ দীর্ঘদিন দৈনিক সংগ্রাম পত্রিকার নরসিংদী জেলা সংবাদদাতা হিসেবে কাজ করেন। সর্বশেষ অনলাইন পত্রিকা ইউএনবি নিউজ টোয়েন্টিফোর ডট কম-এর জেলা সংবাদদাতা ছিলেন। গতকাল বাদ মাগরিব জামেয়া কাসেমিয়া মাদ্রাসা ও পরে নরসিংদী প্রেসক্লাবে তাঁর জানাজা হয়। গ্রামের বাড়িতে সর্বশেষ জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নরসিংদী প্রতিনিধি
বেগম নূরজাহান
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওষুধ প্রযুক্তি বিভাগের অধ্যাপক আ ব ম ফারুকের মা বেগম নূরজাহান (৭৯) গতকাল শনিবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে তাঁর ছেলে প্রকৌশলী এ কে এম তারেকের বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ফুসফুস ও মেরুদণ্ডের ক্যানসারে আক্রান্ত হয়ে সেখানে চিকিৎসাধীন ছিলেন। আগামীকাল সোমবার বাদ মাগরিব বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের পাশের শহীদ আবদুল মোক্তাদির ভবনে (প্রভোস্ট কমপ্লেক্স) অধ্যাপক ফারুকের বাসায় মরহুমার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। আগামী শুক্রবার বাদ মাগরিব বেগম নূরজাহানের পল্লবীর বাসায় (জি-১৩ বর্ধিত পল্লবী) কুলখানি অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।
জোছনা বেগম
সুনামগঞ্জের ছাতক উপজেলার মলিকপুর গ্রামের বাসিন্দা জোছনা বেগম (৭০) গতকাল শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দুই ছেলে, এক মেয়েসহ অনেক স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ আসর জানাজা শেষে মলিকপুর গ্রামে নিজের বাড়িতে তাঁর দাফন সম্পন্ন হয়। তিনি চ্যানেল আইয়ের সিলেট প্রতিনিধি সাদিকুর রহমানের মা। সিলেট প্রতিনিধি।
সিরাজুল হক আকন্দ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল হক আকন্দ (৬৬) গত শুক্রবার রাতে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। গতকাল শনিবার বাদ জোহর চান্দাইকোনা ইউনিয়নের চান্দাইকোনা বহুমুখী উচ্চবিদ্যালয় মাঠে জানাজা শেষে চান্দাইকোনা কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি।
রমা চক্রবর্তী
নেত্রকোনা সদর উপজেলার সহিলপুর গ্রামের বাসিন্দা রমা চক্রবর্তী (৭০) গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেছেন। তিনি এক ছেলে, দুই মেয়ে, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। বিকেল সাড়ে চারটার দিকে পারিবারিক শ্মশানে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। রমা চক্রবর্তী দৈনিক জনকণ্ঠ পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক রাজন ভট্টাচার্যের দিদিমা। নেত্রকোনা প্রতিনিধি