শোক
এ এম এ এইচ সিদ্দিকী
জনশক্তি ও কর্মসংস্থান ব্যুরোর প্রতিষ্ঠাতা মহাপরিচালক ও আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) আঞ্চলিক পরিচালক এ এম এ এইচ সিদ্দিকী (৮১) গত শুক্রবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি তিন মেয়ে রেখে গেছেন। এ এম এ এইচ সিদ্দিকীর আত্মার মাগফিরাত কামনায় ৯ জানুয়ারি ঢাকায় তাঁর উত্তরার বাসায় আসরের নামাজের পর দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে অংশ নেওয়ার জন্য মরহুমের আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।
তপন কুমার রুদ্র
কুড়িগ্রামের উদীচীর সভাপতি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিক্ষাবিদ তপন কুমার রুদ্র (৬৭) গত শনিবার রাতে শহরের পোস্ট অফিস পাড়ায় নিজ বাসভবনে মৃত্যুবরণ করেছেন। তিনি স্ত্রী, তিন মেয়েসহ অনেক আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধব রেখে গেছেন। গতকাল রোববার বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমি চত্বরে তপন কুমার রুদ্রের প্রতি শেষ শ্রদ্ধা জানান সাংস্কৃতিক কর্মীরা। দুপুরে শহরের মিস্ত্রিপাড়া শ্মশানে তাঁকে দাহ করা হয়। কুড়িগ্রাম অফিস