শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আব্দুল মালেক
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় পত্রিকা বিক্রেতা আব্দুল মালেক (৫০) গত বৃহস্পতিবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও তিন মেয়ে রেখে গেছেন৷ গতকাল শুক্রবার জানাজা শেষে তাঁর মরদেহ পাঠান হাট ঈদগাহ কবরস্থানে দাফন করা হয়েছে৷ তাঁর মৃত্যুতে নাগেশ্বরী প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সংবাদপত্র হকার্স সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক শোক প্রকাশ করেছেন৷
নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম