শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেগম নূর জাহান
বেগম নূর জাহান (৭৯) গত শনিবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওষুধ প্রযুক্তি বিভাগের অধ্যাপক আ ব ম ফারুকের মা। গতকাল সোমবার মাগরিবের নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ আবদুল মোক্তাদির ভবনে (প্রভোস্ট কমপ্লেক্স) অধ্যাপক ফারুকের বাসায় নূর জাহানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৮ জানুয়ারি নূর জাহানের পল্লবীর বাসভবনে তাঁর কুলখানি অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি