শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোছা. সাজেদা বেগম

ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির প্রতিষ্ঠাতা সম্পাদক মরহুম নুরুল ইসলাম নান্নু মিয়ার স্ত্রী মোসাম্মৎ সাজেদা বেগম (৯২) বার্ধক্যজনিত কারণে গত রোববার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি তিন ছেলে, নাতি-নাতনি ও অনেক গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি।

সিরাজুল ইসলাম ভূঁইয়া

ময়মনসিংহের নান্দাইল উপজেলার ধূরুয়া গ্রামের মো. সিরাজুল ইসলাম ভূঁইয়া (৭২) গতকাল মঙ্গলবার ভোরে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি চার ছেলে, দুই মেয়ে ও আত্মীয়স্বজন রেখে গেছেন। বাদ জোহর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সিরাজুল ইসলামের লাশ দাফন করা হয়। তিনি নান্দাইল প্রেসক্লাবের সভাপতি মো. ফজলুল হক ভূঁইয়ার বড় ভাই। নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি।

 জাহেদা হান্নান

চট্টগ্রামের মিরসরাই নিবাসী জাহেদা হান্নান (৭৬) গত রোববার রাতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দুই মেয়ে ও এক ছেলেসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। আজ বুধবার সকাল ১০টায় নগরের ওমর গণি এমইএস কলেজ মাঠে প্রথম এবং মিরসরাই কলেজ মাঠে দ্বিতীয় জানাজার পর পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হবে। জানাজায় উপস্থিত থাকতে আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের কাছে পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।