শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজিজুল হক
সাংবাদিক আজিজুল হক (৭৩) বুধবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে, আত্মীয়স্বজনসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় তাঁর প্রথম জানাজা জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। পরে দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে দ্বিতীয় জানাজা শেষে শহরের মাসদাইরে কেন্দ্রীয় কবরস্থানে দাফন সম্পন্ন হয়। তিনি দৈনিক যুগান্তর-এর ডেপুটি এডিটর এহসানুল হক বাবুর বড় ভাই। নারায়ণগঞ্জ প্রতিনিধি
তরিকুল ইসলাম
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার শহরের ব্যবসায়ী তরিকুল ইসলাম (৪৫) গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলেসহ অনেক আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ আসর তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি।
উৎপল কুমার
কিশোরগঞ্জ ব্যবসায়ী সমিতির কার্যকরী কমিটির নবনির্বাচিত সদস্য উৎপল কুমার সরকার (৫০) বুধবার রাতে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। তিনি মা-বাবা, স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। উৎপল কুমার সরকারকে গতকালই শহরের বত্রিশ আমলিতলা শ্মশানে দাহ করা হয়। কিশোরগঞ্জ সংবাদদাতা।