শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এম এম মালেক
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম এম মালেক (৭০) গত শুক্রবার অস্ট্রেলিয়ায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি মস্তিষ্কের জটিল রোগে ভুগছিলেন। এম এম মালেক দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। বরিশালের গৈলা-সুজনকাঠি নিবাসী এম এম মালেক বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও পল্লী বিদ্যুতায়ন বোর্ডের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। মুক্তিযুদ্ধের সময় তিনি ত্রিপুরার মতিনগর ও মেলাঘর ক্যাম্পে অবস্থান করে খালেদ মোশাররফ ও মেজর হায়দারের সঙ্গে সক্রিয় ভূমিকা পালন করেন। ১৯৭১ সালের ডিসেম্বরে তিনি ঢাকা মুক্ত করার অভিযানেও অংশ নেন। বিজ্ঞপ্তি।

কাজী সকিনা বেগম
ফেনীর মাথিয়ারার বাসিন্দা কাজী সকিনা বেগম (৭৫) গত শনিবার রাতে বার্ধক্যজনিত রোগে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল রোববার মাথিয়ারা কাজী বাড়িতে জানাজার পর পারিবারিক কবরস্থানে মরহুমাকে দাফন করা হয়। সকিনা বেগম বাসসের জ্যেষ্ঠ সাংবাদিক তানভীর আলাদিনের মা ও কর আইনজীবী কাজী গোলাম মঈন উদ্দিনের স্ত্রী। তাঁর মৃত্যুতে ফেনী সাংবাদিক ফোরাম, ঢাকার সভাপতি ও সাধারণ সম্পাদক গভীর শোক প্রকাশ ও রুহের মাগফিরাত কামনা করেছেন। বিজ্ঞপ্তি।