শোক
রাবেয়া খানম
বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট রোকন উদ্দিন মাহমুদের মা রাবেয়া খানম (৮৮) গত বৃহস্পতিবার চট্টগ্রামে তাঁর নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রাবেয়া খানম দুই ছেলেসহ অনেক আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। কাল শুক্রবার ফটিকছড়ি উপজেলায় তাঁর কুলখানি অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।
জাহানারা বেগম
পাবনার ঈশ্বরদীর বাবুপাড়ার বাসিন্দা জাহানারা বেগম (৮৪) বার্ধক্যজনিত রোগে গতকাল বুধবার বিকেলে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্বামী, পাঁচ মেয়ে, আত্মীয়স্বজন ও অনেক শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় ঈশ্বরদী কেন্দ্রীয় গোরস্থানের সামনে মসজিদ মাঠে জানাজার পর কেন্দ্রীয় গোরস্থানে তাঁকে দাফন করা হবে। জাহানারা বেগম শ্রমিকনেতা ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির উপদেষ্টা জসিম উদ্দিন মণ্ডলের স্ত্রী। তাঁর মৃত্যুতে দলটির পক্ষ থেকে পরিবারের প্রতি সমবেদনা ও শোক প্রকাশ করা হয়েছে। ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি