শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাজী আমিনুল হক
আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও নীলফামারী জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা কাজী আমিনুল হক (৮৫) গত শুক্রবার মধ্যরাতে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)৷ তিনি স্ত্রী, পাঁচ ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। শনিবার বাদ আসর শহরের আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম এবং ডাকবাংলো কবরস্থান মাঠে দ্বিতীয় জানাজা শেষে সেখানেই রাষ্ট্রীয় মর্যাদায় তঁার মরদেহ দাফন করা হয়। তাঁর মৃত্যুতে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, নীলফামারী-১ আসনের সাংসদ আফতাব উদ্দিন সরকার, নীলফামারী-৩ আসনের সাংসদ অধ্যাপক গোলাম মোস্তফা, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ প্রমুখ শোক প্রকাশ করেছেন৷ নীলফামারী প্রতিনিধি

আবু বক্কর সিদ্দীক
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আবু বক্কর সিদ্দীক (৫০) গত শনিবার রাতে বারডেম হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)৷ তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন৷ গতকাল রোববার সকালে জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রাঙ্গণে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়েছে৷ পরে তাঁকে নওগাঁর মহাদেবপুর উপজেলার নিজ গ্রামে দাফন করা হয়৷ গাজীপুর প্রতিনিধি

কাজী আলমগীর
সাবেক ক্রীড়াবিদ ও বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির আজীবন সদস্য কাজী আলমগীর (৭২) গতকাল রোববার সকালে রাজধানীর মগবাজারের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন৷ গতকাল বাদ আসর মগবাজারের পূর্ব নয়াটোলায় তাঁর জানাজা অনুষ্ঠিত হয়৷ তাঁর মৃত্যুতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি, সহসভাপতি, সম্পাদকসহ কর্মকর্তারা শোক প্রকাশ করেন৷ বিজ্ঞপ্তি৷