শোক
মাজেদা খানম
রাজধানীর মগবাজারে অবস্থিত নজরুল একাডেমি স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক মাজেদা খানম (৮৫) গত বুধবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শুক্রবার মাদ মাগরিব তাঁর বাসভবনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকতে তাঁর পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। মাজেদা খানম প্রয়াত ইসলামি চিন্তাবিদ এমদাদ আলী খানের স্ত্রী এবং বাংলাদেশ ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশনের পরিচালক জাকির খানের শাশুড়ি। বিজ্ঞপ্তি।
নুরুল ইসলাম
মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম (৬৫) গত বুধবার রাতে চট্টগ্রামের আনোয়ারার বারখাইন ইউনিয়নের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারী কমান্ডার। গতকাল বাদ জোহর ইউনিয়নের মধ্যম বারখাইন গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি