শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. ইউনুস আলী
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা ব্যবসায়ী সমিতির কার্যনির্বাহী সদস্য মো. ইউনুস আলী (৪৫) গত বৃহস্পতিবার সকালে ঢাকার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল শুক্রবার সকালে স্থানীয় সরকারি কাজী জসমুদ্দিন ডিগ্রি কলেজ মাঠে জানাজা শেষে পাটগ্রাম পৌরসভার মির্জারকোট গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।