শোক
আসাদ আলী
রাজশাহী নগরের শেখেরচকের বাসিন্দা মুক্তিযোদ্ধা আসাদ আলী (৭৫) গত শুক্রবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি তিন ছেলে, পুত্রবধূসহ অনেক আত্মীয়স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল শনিবার বাদ জোহর পাঁচানি মাঠে জানাজা শেষে টিকাপাড়া কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন করা হয়। আসাদ আলী দেশ টিভির রাজশাহীর ক্যামেরা পারসন এবং রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের অর্থ সম্পাদক সোহেল রানার বাবা। নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
লিয়ার হোসেন খান
পটুয়াখালীর দশমিনা উপজেলা কৃষক লীগের সভাপতি মো. লিয়ার হোসেন খান (৬২) গতকাল শনিবার সকালে বরিশালের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলেসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ আসর জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। পটুয়াখালী অফিস