শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবদুল মালেক
জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার শিমলা বাজারের বাসিন্দা দুবারের সাংসদ ও মুক্তিযুদ্ধের সংগঠক আবদুল মালেক (৮৫) গতকাল মঙ্গলবার রাতে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, ছয় ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আবদুল মালেক ১৯৬৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে ছিলেন। তাঁর মৃত্যুতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদুল কবির তালুকদার ও পৌরসভার নবনির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোফাজ্জল হোসেন গভীর শোক প্রকাশ করেছেন। সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
মো. আবুল কাশেম মিয়া
পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের নিমদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আবুল কাশেম মিয়া (৮০) গতকাল মঙ্গলবার ভোরে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, চার ছেলে ও ছয় মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। তাঁকে আজ বুধবার সকাল নয়টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি।
শাহ আকবর চানধন
নোয়াখালী সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি শাহ আকবর চানধন (৭০) গত সোমবার রাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকার মোহাম্মদপুরে বাবর রোডের জামে মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। শাহ আকবর চানধন আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সাবেক সাংসদ ফরিদুন্নাহার লাইলীর স্বামী ও নোয়াখালীর স্থানীয় দৈনিক সোনালী জমিন-এর সম্পাদক শাহ এমরান মো. সুজনের বড় ভাই। নোয়াখালী অফিস