শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিকন্দার আলী
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার নয়াহালট গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা সিকন্দার আলী (৭৬) গতকাল সোমবার সকালে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বিকেলে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর দাফন সম্পন্ন হয়। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। সুনামগঞ্জ অফিস
সরোয়ার হোসেন
ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও জেলা যুবলীগ নেতা মো. সরোয়ার হোসেন (৪৫) গতকাল সোমবার সকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। তাঁর জানাজা আজ মঙ্গলবার বেলা ১১টায় ব্যাংকের হাট কো-অপারেটিভ স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা। সরোয়ার হোসেনের মৃত্যুতে ভোলা পৌরসভার মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনির ও প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমান শোক প্রকাশ করেছেন। ভোলা প্রতিনিধি