শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহ আবদুর রহমান চৌধুরী
অধ্যাপক ড. শাহ আবদুর রহমান চৌধুরী (৭৪) গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। নওগাঁয় পারিবারিক কবরস্থানে আজ বুধবার তাঁর দাফন হবে। আবদুর রহমান চৌধুরী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান ছিলেন। বিজ্ঞপ্তি।
রেহানা কামাল
কুমিল্লার উত্তর চর্থা এলাকার বাসিন্দা রেহানা কামাল (৫৯) গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি এক ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনি রেখে গেছেন। গতকাল বাদ এশা জানাজা শেষে তাঁকে টমছম ব্রিজ কবরস্থানে দাফন করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা।