শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নুরুল মোমেন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক নুরুল মোমেন (৮১) গত শুক্রবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন৷ আগামী শুক্রবার বাদ আসর ২০৫ এলিফ্যান্ট রোড(শেল্টেক্ খেয়া), তৃতীয় তলার হলরুমে মিলাদ এবং তাঁর জীবন ও কাজের ওপর আলোচনার আয়োজন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে সবাইকে এতে উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে৷ নুরুল মোমেন ঢাকা ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শ্রীলঙ্কার কলম্বো বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং প্রফেসর ও রোটারি অ্যাম্বাসেডর হিসেবে কাজ করেছেন। তিনি ছিলেন দেশের প্রথম হিউম্যান রাইটস প্রফেসর। দেশীয় ও আন্তর্জাতিক অনেক সাময়িকীতে তাঁর প্রকাশনা রয়েছে৷ বিজ্ঞপ্তি৷