শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এম এ মতিন
রূপালী ব্যাংকের অবসরপ্রাপ্ত সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মুক্তিযোদ্ধা এম এ মতিন (৭০) গত মঙ্গলবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও ছয় মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বুধবার বাদ আসর বনগ্রাম বাইতুল মামুর জামে মসজিদের সামনে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে বেড়া থানা-পুলিশের পক্ষ থেকে তাঁকে রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান করা হয়। জানাজা শেষে তাঁর মরদেহ বেড়া পৌর এলাকার বনগ্রাম মহল্লার কবরস্থানে দাফন করা হয়। কাল শুক্রবার বাদ আসর বনগ্রাম মহল্লার বাসভবনে তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হবে। বেড়া (পাবনা) প্রতিনিধি