শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিরীন চৌধুরী
রাজধানীর যাত্রাবাড়ী এলাকার বাসিন্দা শিরীন চৌধুরী (৭০) গত বৃহস্পতিবার রাজধানীর একটি হাসপাতালে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্বামী, দুই ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আগামীকাল রোববার যাত্রাবাড়ীতে নিজ বাসভবনে তাঁর কুলখানি অনুষ্ঠিত হবে। শিরীন চৌধুরী বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আর কে চৌধুরীর স্ত্রী। বিজ্ঞপ্তি
উর্মিলা রানী রায়
পিরোজপুরের কাউখালী উপজেলার গন্ধর্ব গ্রামের মুক্তিযোদ্ধা উর্মিলা রানী রায় (৮০) গত বৃহস্পতিবার রাতে শেষনিশ্বাস ত্যাগ করেছেন। গতকাল শুক্রবার দুপুরে ঝালকাঠি সদর উপজেলার গরঙ্গল গ্রামে স্বামী শরৎ চন্দ্র রায়ের সমাধির পাশে তাঁকে সমাহিত করা হয়। উর্মিলা রানী রায় মুক্তিযুদ্ধ চলাকালে কাউখালী উপজেলায় মুক্তিযুদ্ধে অংশ নেন। মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি