শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শামসুজ্জামান
প্রকৌশলী শামসুজ্জামান (৬০) লিভার ক্যানসারে আক্রান্ত হয়ে ২৪ জানুয়ারি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। কানাডার টরন্টোতে তাঁর দাফন সম্পন্ন হয়েছে। ফৌজদারহাট ক্যাডেট কলেজের ছাত্র শামসুজ্জামান ১৯৮১ সালে সোভিয়েত ইউনিয়ন থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে এমএস করে প্রথমে পেট্রোবাংলা ও পরে কাতারে কাজ করেন। তিনি মা, স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলে রেখে গেছেন। পরিবারের পক্ষ থেকে তাঁর বিদেহী আত্মার জন্য দোয়া কামনা করা হয়েছে। বিজ্ঞপ্তি।
আবুল হোসেন
মেহেরপুর-২ (গাংনী) আসনের স্বতন্ত্র সাংসদ মকবুল হোসেনের বাবা আবুল হোসেন গতকাল শনিবার গাংনী উপজেলার মিনাপাড়া গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে, চার মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। আজ রোববার সকাল ১০টায় মিনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে। কুষ্টিয়া অফিস