শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হোসনে আরা বেগম
খুলনার প্রবীণ স্ত্রীরোগ বিশেষজ্ঞ হোসনে আরা বেগম (৯২) গত শনিবার বিকেলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি অনেক আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার রাতে খুলনা আলিয়া মাদ্রাসা চত্বরে জানাজা শেষে টুটপাড়া কবরস্থানে তাঁকে দাফন করা হয়। আজ সোমবার বাদ আসর জিলা স্কুলের সামনে নিজ বাড়িতে তাঁর আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। ডা. হোসনে আরা বেগম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আপন খালাতো ভাই মরহুম বদর উদ্দিন হায়দারের মেয়ে। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) খুলনা শাখার নেতারা তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।