শোক
সালমা খানম
চাঁদপুর সদরের ‘ভূঁইয়াবাড়ি’র প্রবীণ নারী সালমা খানম (৯৩) গতকাল মঙ্গলবার ভোরে চট্টগ্রামে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি দুই ছেলে ও তিন মেয়েসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল গ্রামের বাড়িতে তাঁর লাশ দাফন করা হয়েছে। মরহুমের এক ছেলে কামরুল হাসান শায়ক বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির নির্বাহী পরিচালক এবং পাঞ্জেরী পাবলিকেশন্সের পরিচালক। জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি সালমা খানমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি।
মমতা চৌধুরী
চট্টগ্রাম স্টেশন কলোনি বহুমুখী উচ্চবিদ্যালয়ের সাবেক শিক্ষক মমতা চৌধুরী গত শনিবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ৫ ফেব্রুয়ারি শুক্রবার চট্টগ্রামের সাতকানিয়ার ছদাহা সাহেববাড়িতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে যোগ দেওয়ার জন্য তাঁর আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি রাজবাড়ীর মরহুম ডা. ছরওয়ার জান চৌধুরীর মেয়ে এবং সৈয়দ মুবিবুল ওয়াদুদের স্ত্রী। বিজ্ঞপ্তি।