শোক
জাহাঙ্গীর হোসেন
ফরিদপুরের বোয়ালমারী সরকারি মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর হোসেন গত সোমবার দিবাগত রাত দেড়টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। মঙ্গলবার নিজ বাড়ি বোয়ালমারী ও আলফাডাঙ্গায় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর মরদেহ দাফন করা হয়। বিজ্ঞপ্তি।
মোহাম্মদ আলাউদ্দিন
কুমিল্লা থেকে প্রকাশিত দৈনিক রূপসী বাংলার নিজস্ব ছাপাখানা ন্যাশনাল অপসেট প্রেস লিমিটেডের মেশিনম্যান মোহাম্মদ আলাউদ্দিন (৪২) গতকাল বুধবার ভোরে হৃদ্রোগে আক্রান্ত হয়ে নগরের পশ্চিম বাগিচাগাঁও পত্রিকা কার্যালয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। তাঁর বাড়ি বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলায়। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা
গোলাম হোসেন বিশ্বাস
ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার বড়দাহ গ্রামের বাসিন্দা গোলাম হোসেন বিশ্বাস (৮৯) গত মঙ্গলবার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি চার মেয়ে ও চার ছেলে রেখে গেছেন। তিনি মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এম-ট্যাব) মহাসচিব ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট মো. বিপ্লবুজ্জামান বিপ্লবের বাবা। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এম-ট্যাবের সাবেক মহাসচিব মো. সেলিম মোল্লা। বিজ্ঞপ্তি।