শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ কে এম শফিক উল্যা সরকার

চাঁদপুর প্রেসক্লাবের সহসভাপতি ও দৈনিক চাঁদপুর প্রবাহের প্রতিষ্ঠাতা সম্পাদক এবং প্রকাশক এ কে এম শফিক উল্যা সরকার (৬২) গতকাল শুক্রবার সকালে রাজধানীর ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়েসহ বহু আত্মীয়স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল জুমার পর চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয় মাঠে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়নের কালিপুর গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজার পর পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।