শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহাম্মদ হাসানুল্লাহ
শহীদ বুদ্ধিজীবী মোহাম্মদ শহীদুল্লাহর সন্তান ও প্রজন্ম ’৭১-এর সক্রিয় সদস্য মোহাম্মদ হাসানুল্লাহ সজল (৫০) গত শনিবার ভোরে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি জনতা ব্যাংকের মতিঝিল শাখার ডিজিএম হিসেবে কর্মরত ছিলেন। তিনি মা, ভাই, স্ত্রী, সন্তানসহ অসংখ্য বন্ধুবান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে তিনি সোচ্চার ছিলেন আমৃত্যু। প্রজন্ম ’৭১ (মুক্তিযুদ্ধে শহীদদের সন্তান)-এর সভাপতি শাহীন রেজা নূর এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। বিজ্ঞপ্তি।
সেলিম রেজা
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় প্রথম আলোসহ বিভিন্ন সংবাদপত্রের এজেন্ট পংরৌহা গ্রামের বাসিন্দা সেলিম রেজা (৫৮) গত শনিবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও গুণগ্রাহীদের রেখে গেছেন। গতকাল রোববার সকালে জানাজা শেষে গ্রামের কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। সিরাজগঞ্জ প্রতিনিধি