শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবদুর রউফ
কুমিল্লার আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মুক্তিযুদ্ধের সংগঠক মো. আবদুর রউফ (৭০) গত রোববার রাতে নগরের ঝাউতলার একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল সোমবার বেলা ১১টায় কুমিল্লা অজিতগুহ মহাবিদ্যালয়ে প্রথম, বেলা দুইটায় কুমিল্লা টাউন হল মাঠে দ্বিতীয় ও বাদ আসর কুমিল্লা আলিয়া মাদ্রাসায় তৃতীয় জানাজা শেষে লাশ টিক্কারচর কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। আবদুর রউফ বৃহত্তর কুমিল্লা জেলা (কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া) আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা

হাসানুজ্জামান
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) সাবেক মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা হাসানুজ্জামান (৬৯) আর নেই। গত রোববার রাতে ঢাকার নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল সোমবার লক্ষ্মীপুরের মজুপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। মরহুম হাসানুজ্জামান দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মো. বদিউজ্জামানের ছোট ভাই। বিজ্ঞপ্তি।