শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামসুল হুদা
নরসিংদী সদর আসনের সাবেক সাংসদ মুক্তিযোদ্ধা সামসুল হুদা (৭৭) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি গত বুধবার রাত সোয়া ১০টার দিকে শহরের বৌয়াকুড় এলাকায় নিজের বাসায় ইন্তেকাল করেন। কর্মজীবনে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর মেজর, সাংসদ এবং জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। সামসুল হুদা স্ত্রী, তিন মেয়ে এবং অনেক স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদ ভবনে প্রথম এবং বাদ আসর নরসিংদীর বিলাসদী এলাকায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। নরসিংদী প্রতিনিধি