শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবদুর রহিম
টিঅ্যান্ডটির সাবেক কমকর্তা আবদুর রহিম (৭০) গত বৃহস্পতিবার গভীর রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন৷ আবদুর রহিম যমুনা টেলিভিশনের নিউজ প্রডিউসার বজলুর রশিদের বাবা৷ বিজ্ঞপ্তি৷

মো. আমিনুল হক
বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প সংস্থার সাবেক কর্মকর্তা মো. আমিনুল হক (৭৭) গত শনিবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। আজ সোমবার বাদ জোহর এলিফ্যান্ট রোডের মসজিদে মুনাওয়ারায় তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। আগামীকাল মঙ্গলবার বাদ মাগরিব এলিফ্যান্ট রোডের নিজ বাসভবনে তাঁর কুলখানি অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি৷

এ এম মুজিবুর রহমান
বিএনপির ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমানের স্বামী প্রকৌশলী এ এম মুজিবুর রহমান (৮৮) গত শুক্রবার রাত ১১টায় রাজধানীর উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমের কুলখানি আজ ৯ জুন সোমবার বাদ আসর তাঁর নিজ বাসভবন বাড়ি-৭, রোড-১/বি, বনানীতে অনুষ্ঠিত হবে। এতে অংশ নিতে মরহুমের আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।

মৃত্যুবার্ষিকী
আশিকুল আলম
শিশুকবি নামে খ্যাত টাঙ্গাইলের আশিকুল আলমের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ ৯ জুন৷ এ উপলক্ষে টাঙ্গাইলের ইসলামবাগে নিজ বাসভবনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে৷ ২০০৯ সালে মাত্র ১০ বছর ছয় মাস বয়সে সে ইন্তেকাল করে৷ বিজ্ঞপ্তি৷