শোক
শুকুর আলী গাজী
সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল গ্রামের মুক্তিযোদ্ধা শুকুর আলী গাজী গতকাল শুক্রবার সকালে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন যাবৎ ক্যানসারে আক্রান্ত ছিলেন। গতকাল বিকেল পাঁচটায় রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দিয়ে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন সম্পন্ন হয়। তিনি স্ত্রীসহ সাতটি কন্যাসন্তান রেখে গেছেন। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা।
মো. শাহআলমখান
বরিশালের গৌরনদী উপজেলা পরিষদের দুবারের নির্বাচিত চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য মো. শাহ আলম খান (৬২) গতকাল শুক্রবার সকালে হৃদ্রোগে বরিশালের নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। স্ত্রী, দুই মেয়েসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন তিনি। বাদ জুমা বরিশাল নগরে প্রথম ও বাদ মাগরিব গৌরনদী বালু মাঠে দ্বিতীয় জানাজা শেষে তিখাসার গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাঁকে। গৌরনদী (বরিশাল) প্রতিনিধি।
খন্দকার সিদ্দিকুর রহমান
রাজবাড়ীর টাউন মক্তব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মুক্তিযোদ্ধা খন্দকার সিদ্দিকুর রহমান গত বৃহস্পতিবার বিকেলে ঢাকার বক্ষব্যাধি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, পাঁচ ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল শুক্রবার সকালে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় রাজবাড়ী সদর উপজেলার বাগমারা গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। রাজবাড়ী প্রতিনিধি।