শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শামসুদ্দিন আহাম্মদ
মুক্তিযোদ্ধা মো. শামসুদ্দিন আহাম্মদ (৭১) গত শনিবার রাতে কিশোরগঞ্জ শহরের খরমপট্টি এলাকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল রোববার জোহরের নামাজের পর শহীদী মসজিদে জানাজা শেষে শহরের শোলাকিয়া এলাকায় বাগে জান্নাত কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর মরদেহ দাফন করা হয়। তাঁর মৃত্যুতে জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের স্থানীয় নেতা ও জনপ্রতিনিধিরা শোক জানিয়েছেন। মো. শামসুদ্দিন একুশে টেলেভিশন ও ভোরের কাগজের কিশোরগঞ্জ প্রতিনিধি মো. সাকাউদ্দিন আহাম্মদের বাবা।