শোক
হামিম রিজভী
মুক্তিযোদ্ধা নূর হামিম রিজভী (৬২) বীরপ্রতীক গতকাল সোমবার বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। হামিম রিজভী সাত নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধা ছিলেন। পেশাগত জীবনে তিনি বাংলাদেশ বেতারের কণ্ঠশিল্পী ও সংগীত প্রযোজক ছিলেন। গতকাল এশার নামাজ শেষে রাজশাহী নগরের বড় মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার গোদাগাড়ী উপজেলার পিরিজপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করার কথা রয়েছে। নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
মোহাম্মদ আলী
রাজধানীর বারডেম হাসপাতালে তিন দিন চিকিৎসাধীন থাকার পর গত সোমবার বেলা সাড়ে ১১টায় ইন্তেকাল করেছেন মোহাম্মদ আলী (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ হামিদা আলীর স্বামী। তাঁর লাশ নারায়ণগঞ্জে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বর্তমান অধ্যক্ষ মোসাম্মৎ সুফিয়া খাতুন, পরিচালনা পরিষদ, সব শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, ছাত্রী এবং অভিভাবকেরা তাঁর রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। বিজ্ঞপ্তি।
এম এ বাকী
বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এম এ বাকী (৮৪) গতকাল সোমবার বিকেল সাড়ে চারটায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মরদেহ আজ মঙ্গলবার নোয়াখালীর সোনাইমুড়ী থানার পশ্চিম এনায়েতপুর গ্রামে কারি সাহেবের বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। বিজ্ঞপ্তি।
মোদ্দাছের হোসেন সুলতান
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার প্রবীণ সাংবাদিক কাজী মোদ্দাছের হোসেন সুলতান (৮০) গতকাল সোমবার সকালে হৃদ্রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে, ছয় মেয়েসহ আত্মীয়স্বজন রেখে গেছেন। উপজেলার বিশনন্দী ইউনিয়নের কড়াইতলা গ্রামে গতকাল মাগরিবের নামাজের পর জানাজা শেষে তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি আড়াইহাজার প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি। নারায়ণগঞ্জ প্রতিনিধি।
হাসনা হেনা
অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা হাসনা হেনা (৭০) গতকাল সোমবার ভোরে চট্টগ্রাম নগরের পূর্ব মাদারবাড়ীর নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর ছেলে রাশেদ হাসান গণজাগরণ মঞ্চের সংগঠক ও প্রমা আবৃত্তি সংগঠনের সভাপতি। হাসনা হেনার স্বামী প্রয়াত চিকিৎসক এ বি এম কামরুল হুদা। আজ মঙ্গলবার বাদ আসর মাদারবাড়ী বায়তুশ শরফ জামে মসজিদে মরহুমার জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাঁর লাশ চৈতন্যগলি কবরস্থানে দাফন করা হবে। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
মো. নুরুল হুদা
নোয়াখালীর বেগম–গঞ্জের ব্যবসায়ী মো. নুরুল হুদা (৭০) গতকাল সোমবার ভোরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েসহ অনেক আত্মীয়স্বজন রেখে গেছেন। গতকাল বিকেলে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুর গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। নোয়াখালী অফিস