শোক
এম এ কাদের কবীর
কাদের অ্যান্ড কবীর কোম্পানির অংশীদার ও ঢাকা ওয়াসার সাবেক বাণিজ্যিক ব্যবস্থাপক এম এ কাদের কবীর (৭৬) গত মঙ্গলবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। আগামীকাল শুক্রবার বাদ আসর বাড়ি-১১, সড়ক ১/এ, সেক্টর-৫, উত্তরায় মরহুমের কুলখানি অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।
নজিবুল ইসলাম
সাতক্ষীরার কলারোয়া বঙ্গবন্ধু মহিলা কলেজের অধ্যক্ষ নজিবুল ইসলাম (৫৬) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের মেজো ভাই। তিনি স্ত্রী ও দুই কন্যা রেখে গেছেন। গতকাল বুধবার জানাজা শেষে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা।