শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এম এ খান মজলিশ
ঢাকা বিশ্ববিদ্যালয় (মৃত্তিকা বিজ্ঞান) ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক এবং বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এম এ খান মজলিশ (৮৭) গতকাল শুক্রবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া করতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।
কমলা খাতুন
প্রান্তিক ক্রীড়াচক্রের সাধারণ সম্পাদক মিজানুর রহমানের মা কমলা খাতুন (৭৫) গত বুধবার বিকেলে হৃদ্রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে ক্রীড়াচক্রের সব কর্মকর্তা-কর্মচারীরা শোকাহত। বিজ্ঞপ্তি।