শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালতি কুসুম কর
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার দুধনই গ্রামের মালতি কুসুম কর (৯৫) গত সোমবার রাতে নিজ বাড়িতে পরলোকগমন করেছেন। তিনি ছয় ছেলে, এক মেয়েসহ নাতি-নাতনি রেখে গেছেন। গতকাল মঙ্গলবার সকালে পারিবারিক শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হয়। বিজ্ঞপ্তি।

সিরাজুল ইসলাম
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী শহরের ইসলামিয়া প্রাইভেট হাসপাতালের চেয়ারম্যান ডা. এ কে এম সিরাজুল ইসলাম (৮৬) গতকাল মঙ্গলবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি চার ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। সিরাজুল ইসলাম স্থানীয় করিমপুর এলাকার বাসিন্দা। সেখানেই তাঁকে আজ বুধবার সকালে দাফন করা হবে। বিজ্ঞপ্তি।