শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শামসুদ্দিন আহমেদ
মাদারীপুরের বাসিন্দা শামসুদ্দিন আহমেদ (৯০) গত মঙ্গলবার দুপুরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। শামসুদ্দিন আহমেদ দুই ছেলে ও পাঁচ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর কুলখানি শুক্রবার মাদারীপুরে নিজ বাসায় অনুষ্ঠিত হবে। তিনি ইমামি সার্ক ক্লাস্টারের প্রেসিডেন্ট মহসিন আহমেদের বাবা। বিজ্ঞপ্তি।

আবদুস সালাম
সিরাজগঞ্জের রায়গেঞ্জর বেগম নূরুন্নাহার তর্কবাগীশ কলেজের ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক আবদুস সালাম (৪৭) গত মঙ্গলবার রাতে নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে কিডনির রোগে ভুগছিলেন। আবদুস সালাম স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল বুধবার দুপুরে রৌহা মাদ্রাসা মাঠে জানাজার পর তাঁ লাশ রৌহা মাদ্রাসা কবরস্থানে দাফন করা হয়। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

ওয়াহিদা রাব্বি
রাজধানীর লালমাটিয়ার বাসিন্দা ওয়াহিদা রাব্বি (৮১) গত রোববার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি চার ছেলে ও নাতি-নাতনি রেখে গেছেন। তাঁর আত্মার মাগফিরাত কামনায় কাল শুক্রবার বাদ আসর লালমাটিয়ার বাসায় দোয়া অনুষ্ঠিত হবে। তিনি হাইকোর্টের আপিল বিভাগের সাবেক গ্রন্থাগারিক আবদুল গণি খন্দকারের স্ত্রী ও জাতীয় দলের সাবেক ক্রিকেটার ওয়াহিদুল গণির মা। বিজ্ঞপ্তি।

মো. শফিউল্যা
বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশল পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মো. শফিউল্যা (৭৩) গতকাল বুধবার সকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শফিউল্যা স্ত্রী ও তিন মেয়ে রেখে গেছেন। গত ১৭ ফেব্রুয়ারি মোটরসাইকেলের আঘাতে রিকশা থেকে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পেয়েছিলেন তিনি। বিজ্ঞপ্তি।