শোক
মরিয়ম বেগম
মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও লৌহজং উপজেলার উত্তর হলদিয়া গ্রামের বাসিন্দা ঢালী মোয়াজ্জেম হোসেনের মা মরিয়ম বেগম (৯১) ৩ জুন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)৷ তিনি চার ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন৷ আজ মঙ্গলবার সকালে মরহুমের প্রথম জানাজা হলদিয়া ঈদগাহ মাঠ এবং বাদ জোহর দ্বিতীয় জানাজা বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে৷ মরহুমাকে বনানী কবরস্থানে বাবার পাশে দাফন করা হবে৷ বিজ্ঞপ্তি৷
আলহাজ মুগীসউদ্দিন
ঢাকার এলিফ্যান্ট রোড নিবাসী আলহাজ মুগীসউদ্দিন (৮৪) ৮ জুন রোববার দিবাগত রাত ১২টা ৩৫ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দুই পুত্র, তিন কন্যা, জামাতা ও নাতি-নাতনি রেখে গেছেন। মরহুমের জানাজা গতকাল সোমবার বাদ জোহর ধানমন্ডির কলাবাগান মাঠে অনুষ্ঠিত হয়। পরে তাঁকে বনানী কবরস্থানে দাফন করা হয়। মরহুমের আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন তাঁর ছোট জামাতা সাংসদ ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। বিজ্ঞপ্তি।
আমিনা মজিদ
অধ্যাপক আমিনা মজিদ গত শনিবার অস্ট্রেলিয়ার রয়াল ব্রিসবেন হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)৷ তিনি প্রয়াত আবদুল মজিদ ও সুফিয়া খাতুনের সন্তান৷ তিনি এক ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন৷ মরহুমার জানাজা আগামীকাল বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে৷ পরের দিন বৃহস্পতিবার ধানমন্ডি ৭ নম্বর জামে মসজিদে বাদ আসর তাঁর কুলখানি অনুষ্ঠিত হবে৷ বিজ্ঞপ্তি৷